Loading ...
Loading ...
Loading ...
'বিদায়ী শ্রদ্ধেয় শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা এবং ফ্যামিলি মিট- ২০২৬' বিষয়ক আলোচনা সভার কার্যবিবরণী মাধ্যম: অনলাইন প্লাটফর্ম সময়: মে ০৮, ২০২৬; রাত ৯.০০ টা আলোচনা সমন্বয়ক: ইঞ্জিনিয়ার নাজমুল হক খন্দকার, সদস্য, কো-অর্ডিনেটর প্যানেল আলোচ্য বিষয়সমূহ: ১. অনুষ্ঠানের সময় হিসেবে ঈদের তৃতীয় দিন (মে ৩০, ২০২৬; শনিবার); ২. আগামী ১২ তারিখের মধ্যে এসএসসি ব্যাচ ভিত্তিক সম্ভাব্য উপস্থিতি কো অর্ডিনেটর প্যানেলকে জানাতে হবে; ৩. নিজ নিজ ব্যাচ এবং সোস্যাল মিডিয়ায় এ অনুষ্ঠানে সম্পর্কিত ক্রিয়েটিভ প্রচারণা করার জন্য অনুরোধ করা হলো। ১৫-২০ জন অ্যালামনাই সদস্যদের উপস্থিতিতে এই আলোচনা সভা রাত ১০:০০ পর্যন্ত চলে। কো-অর্ডিনেটর প্যানেলের সদস্য ইঞ্জিনিয়ার নাজমুল হক খন্দকারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি হয়। অ্যালামনাই সম্পর্কিত যে কোন আপডেট পেতে সংযুক্ত হোন: https://www.facebook.com/groups/368406659863379/?ref=share&mibextid=NSMWBT ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/p/1EFCtDnUvT/ ধন্যবাদান্তে, আবু তালহা সদস্য, কো-অর্ডিনেটর প্যানেল

গত ৫ আগস্ট আমাদের প্রিয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রায় ৪০০ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ক্যাম্পাস ভ্রমণের মাধ্যমে সবাই আবার পুরোনো দিনের মতো হাসি-আনন্দে মেতে উঠেছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের শিক্ষার্থীরাও। দিনশেষে সকলকে নিয়ে এক বিশাল নৈশভোজের আয়োজন করা হয়।

